March 11, 2026, 8:05 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দান

অভয়নগর প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকারসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ ছাত্র বিএনপিতে যোগদান করলেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন।বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা প্রমূখ। সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া তাদের হাত ধরে হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান প্রস্তুত। সেই জন্য তিনি ৩১ দফা দিয়েছেন। একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য তিনি কতগুলো প্রকল্পের কথা বলেছেন। তোমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছো, তোমাদের স্বাগত জানাই। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। বিএনপিতে যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন বলেন, জেলার বিভিন্ন উপজেলার প্রায় দুই শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র আজকে বিএনপিতে যোগদান করলাম।যোগদানকারী সজীব সরকার বলেন, আমরা ২৪ এর আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আমাদের আশা আকাঙ্খা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা দেখেছি বিএনপি একটি গণতান্ত্রিক দল। তারা গণতন্ত্র রক্ষার জন্য বিভিন্ন হামলা-মামলার স্বীকার হয়েছে। আমরা আশা করছি বিএনপির হাত ধরে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার