June 7, 2026, 12:24 pm
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

অভয়নগর প্রতিবেদক

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারি)
সদর উপজেলার দরগার রোড ওয়েস্টার্ন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম সদর থানাধীন উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি গাঁজা, ১৩৬ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও ৭ হাজার ৮০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ সময় ঘটনাস্থল থেকে মো. নাগর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা জেলার চরনোয়াবাধ ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মাদক পাচার ও অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার