June 7, 2026, 12:25 pm
শিরোনাম :
রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

লামায় বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ।

রাসেল লামা বান্দরবান

 বান্দরবানের লামায় বিএনপর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এর আর্থিক সহায়তায়  লামার পৌর ৫ নং ওয়ার্ডের প্রায় চার শতাধিক  শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বেলা ৪ টায় লামা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ আবুল হোসেন এর নিজ বাড়িতে  এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য আব্দুর রব ও মোঃ সাইফুদ্দিন সহ আরও সিনিয়র নেতা কর্মী ও উপস্থিত ছিলেন

শীতবস্ত্র পেয়ে খুশি লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের   এলাকার গরিব ও অসহায় ছিন্নমূল  মানুষেরা তারা এই কম্বল পেয়ে  বলেন,আমরা এ কম্বল টি পেয়ে আমাদের এই শীতের জন্য  খুবই উপকার হবে।আমরা  খুব খুশি,এবং যার  উদ্দেশ্যে করে  এ কম্বলটি দেওয়া হয়েছে তাদের জন্য দোয়া করি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা  বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে মানুষ অনেক কষ্ট করছে।এই শীতে মোঃআবুল হোসেন এর পক্ষ থেকে মানুষ জনকে কম্বল বিতরণ করায়। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।এবং আগামীতে তারেক রহমানকে সরকার হিসেবে দেখতে চাইলে ধানের শীষে ভোট দিতে হবে বলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন



ফেসবুক কর্নার