June 24, 2026, 2:37 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১

অভয়নগর প্রতিবেদক

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা ডিবির এসআই (নিরস্ত্র) দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মুন্সীগঞ্জ সদর থানাধীন পূর্ব রাঢ়ীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে পূর্ব রাঢ়ীপাড়া এলাকার বাসিন্দা মো. জয়নাল চৌধুরী ওরফে নিজাম ওরফে হাজারী (পিতা: আলাউদ্দিন চৌধুরী) এর বসতঘরের সামনের উঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে একটি খয়েরি রঙের নাইলনের ব্যাগে রাখা দুইটি পোটলায় মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ছিল ১ কেজি।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জে মাদক নির্মূলে ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার