July 15, 2026, 9:15 am
শিরোনাম :
বাহরাইনে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু পঞ্চগড়ে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৩ লাখ টাকা ১৮ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা

মালয়েশিয়ায় ময়লা ফেলা আইনে প্রথম দুই বিদেশি অভিযুক্ত

অভয়নগর প্রতিবেদক

মালয়েশিয়ায় সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইন কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো দুই বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ইন্দোনেশীয় নাগরিক। অনলাইন এশিয়া ওয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিক সুলতান এমডি (২৮) এবং ইন্দোনেশীয় নাগরিক আনিতা লুকমান (৪৯) জোহর বাহরু শহরের কেন্দ্রস্থলে ১ জানুয়ারি ময়লা ফেলার অভিযোগে অভিযুক্ত হন। পরে ২৩ জানুয়ারি তাদের আদালতে হাজির করা হয়। এই ঘটনাকে সংশোধিত আইনের আওতায় প্রথম দৃষ্টান্তমূলক মামলা হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
আদালতে আনিতা লুকমান দোষ স্বীকার করলে তাকে ৫০০ রিঙ্গিত জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে আদালত তাকে ছয় মাসের মধ্যে ছয় ঘণ্টার কমিউনিটি সার্ভিস সম্পন্ন করার নির্দেশ দেন। অন্যদিকে, বাংলাদেশি নাগরিক সুলতান এমডি একজন দোভাষী নিয়োগের আবেদন করেন এবং জানান, অভিযোগের বিষয়টি তিনি পুরোপুরি বুঝতে পারেননি। ফলে আদালত তার মামলার শুনানি আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন।
এদিকে, সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট করপোরেশন (এসডব্লিউ কর্প) জানায়, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা মালয়েশিয়ায় ময়লা ফেলার অপরাধে ৪১৮টি নোটিশ ইস্যু করা হয়েছে, যার মধ্যে ১০৩ জন বিদেশি নাগরিক। দ্য স্টার পত্রিকার বরাতে এসডব্লিউ কর্প-এর প্রধান নির্বাহী খালিদ মোহামেদ জানান, এর মধ্যে ৯৯ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে এবং ১৫টি মামলা শিগগিরই আদালতে উপস্থাপন করা হবে।



ফেসবুক কর্নার