August 4, 2026, 3:20 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৩ লাখ টাকা

শরিফ উদ্দিন

 

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এবার ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে গণনা শেষে নগদ ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা পাওয়া যায়। এছাড়া দানবাক্সে মানত করা বিভিন্ন স্বর্ণালঙ্কার এবং ভারত ও মালয়েশিয়ার মুদ্রাও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন কুসুম্বা শাহী মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। ৫ টাকার নোটে স্থান পাওয়া এই ঐতিহ্যবাহী মসজিদে অনেকেই মানত ও দান করে থাকেন। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হয়।
টাকা গণনার সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী জানান, দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ ও স্বর্ণালঙ্কারের স্বচ্ছ হিসাব সংরক্ষণ করে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। তিনি বলেন, ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।



ফেসবুক কর্নার