August 18, 2026, 5:57 pm
শিরোনাম :
‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

তজুমদ্দিনে জামায়াত প্রার্থীর গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনী হাওয়া ইতোমধ্যে বেশ জমে উঠেছে। এ আসনে প্রচারে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।

প্রতিদিন সকাল, বিকেল ও রাতে নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনা করছেন তিনি।আজ ১৮জানুয়ারী ২০২৬ সাল (রবিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের , বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন । বিকাল ৪ টায় চাঁদপুর ইউনিয়ন আমির সফিকুল ইসলামের নেতৃত্বে এক গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগে অংশ নিয়ে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যা শোনেন। একই সঙ্গে ভোট পেলে সেসব সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

এক সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন,আগামী ১২ ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

“জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। আমার লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা। আল্লাহ আমাকে সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান, জনসংযোগ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে নিজামুল হক নাইম ইতোমধ্যেই ভোটারদের মধ্যে পরিচিতি এবং আস্থার জায়গা তৈরি করে নিচ্ছেন।

গণসংযোগে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর ইউনিয়ন সভাপতি মাষ্টার সফিকুল ইসলাম।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নিজামুল হক নাইমের প্রচারণার ধরন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ আগামী নির্বাচনে তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে।



ফেসবুক কর্নার