August 19, 2026, 11:50 am
শিরোনাম :
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আপন ফুফাকে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই ক্লোজড পরিত্যক্ত গ্যারেজে মর্গের কাজ, মেঝেতেই পড়ে থাকে মরদেহ শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার পদচ্যুত প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি: দীনেশ নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভাইরাল ছবি, ফাঁস হলো আসল রহস্য রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ

শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার পদচ্যুত

অভয়নগর প্রতিবেদক

ভারতের বিহারের সিওয়ান জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহারের ঘটনায় জেলা পুলিশ সুপার পুরণ কুমার ঝাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।
সম্প্রতি সিওয়ানের জেপি চকের কাছে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের এক সদস্য একে-৪৭ থেকে গুলি ছোড়েন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, গত ২৫ জুলাই ওই বিক্ষোভে কনস্টেবল অভিষেক কুমার একে-৪৭ থেকে চার রাউন্ড গুলি ছোড়েন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এবার ঘটনার সময় দায়িত্বে থাকা জেলা পুলিশ সুপার পুরণ কুমার ঝাকেও পদ থেকে সরিয়ে দেওয়া হলো। নতুন দায়িত্ব দেওয়ার আগে আপাতত তাকে যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে। তবে ওই সময় দায়িত্বে থাকা অন্য কর্মকর্তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ঘটনাটি নিয়ে বিহার সরকার ভারতের সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কনস্টেবল অভিষেক কুমারকে ঘিরে ফেললে তিনি ভিড়ের মধ্যে আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি একে-৪৭ থেকে চার রাউন্ড গুলি ছোড়েন। সরকারের দাবি, গুলিগুলো বিক্ষোভকারীদের লক্ষ্য করে নয়, আকাশের দিকে ছোড়া হয়েছিল এবং এতে কেউ আহত হননি। পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে করা কয়েকটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টে এসব তথ্য জানানো হয়। কনস্টেবলকে বরখাস্ত এবং পুলিশ সুপারকে পদ থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে প্রশাসন ব্যবস্থা নিলেও ঘটনার সময় দায়িত্বে থাকা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।



ফেসবুক কর্নার