August 18, 2026, 4:34 pm
শিরোনাম :
পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা

আইনি লড়াই শেষে নির্বাচনের মাঠে মাহমুদ হোসেন

Reporter Name

 

পিরোজপুর–২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ আইনি লড়াই শেষে মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনী মাঠে নামার সুযোগ পেলেন তিনি।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদ হোসেন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখেই তিনি আইনি পথে লড়াই চালিয়ে গেছেন। ন্যায়বিচারের মাধ্যমে মনোনয়ন ফিরে পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও জানান, ছারছিনা দরবার শরীফের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা করবেন।
স্থানীয় রাজনৈতিক মহলে মাহমুদ হোসেনের মনোনয়ন বৈধ হওয়াকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন।



ফেসবুক কর্নার