August 18, 2026, 1:21 pm

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা

মোঃ ইসমাইল হোসেন

 রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই অন্য একটি বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় পিংক বাসটিকে বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরুর কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে বাস পরিচালনা।
নতুন এই সেবার প্রথম দিনেই দুর্ঘটনার ঘটনা ঘটায় যাত্রীদের নিরাপত্তা ও সড়কে গণপরিবহনের শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।



ফেসবুক কর্নার