August 18, 2026, 8:44 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

চৌগাছার সাংবাদিক লাবলুর রহমানের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

যশোরের চৌগাছা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক লাবলুর রহমানের পিতা সামাউল হোসেন (৮০) ইন্তেকাল করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সামাউল হোসেন পেশায় একজন কৃষক ছিলেন এবং নারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ছেলে সাংবাদিক লাবলুর রহমান জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত প্যারালাইসিসে ভুগছিলেন।
আছর বাদ নারায়নপুর ইউনিয়নের পেটভরা উত্তরপাড়া জামে মসজিদের সামনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাস্টার আজম আশরাফুল, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংবাদিক জাহিদ হাসান, মিরোনুর রহমানসহ স্থানীয় প্রতিবেশী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



ফেসবুক কর্নার