August 18, 2026, 8:44 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

ঝিকরগাছায় হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের টাওরা গ্রামে শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় দেশী ও প্রবাসীদের সহায়তায় এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল এর প্রতিষ্ঠাতা সভাপতি জাফর ইকবালের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা এস,কে ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা রিপোটার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাফফার হোসেন, টাওরা হিলফুল ফুজুল সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ন-সাধারণ রানা হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য আব্দুল মালেক, সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম, পুলিশ সদস্য মুদাচ্ছের হোসেন, আব্দুস সালাম, মতলেব আলী, দাউদ হোসেন, মকিম খা, আঃ গনি, রফিকুল ইসলামসহ আরও অনেকে।



ফেসবুক কর্নার