August 18, 2026, 8:44 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ মাটি কাটায় ৪ ব্যবসায়ীর ৯ লাখ টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

মির্জাপুর উপজেলায় পাহাড়ি টিলা থেকে অবৈধভাবে লাল মাটি কাটার অভিযোগে চার ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (৭ জানুয়ারি) রাতে এ জরিমানা আদায় করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন। জরিমানাকৃত ব্যক্তিরা হলেন: বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও শহিদুল দেওয়ান-৩ লাখ টাকা, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদার-৩ লাখ টাকা, আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার-২ লাখ টাকা, কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাহিন-১ লাখ টাকা, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা উপজেলার আজগানা, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় রাতের অন্ধকারে ‘ভেকু’ মেশিন দিয়ে টিলার লাল মাটি কেটে ভাড়াটে ড্রাম ট্রাক দিয়ে ইটভাটায় সরবরাহ করছিল। এতে পাহাড়ি অঞ্চলের পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং টিলা কাটার কারণে ভূমিধস, জীববৈচিত্র্য হ্রাস, ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি ও পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটা ও পরিবহনের সময় ৯টি ভাড়াটে ড্রাম ট্রাক ও ১টি ভেকু মেশিন আটক করেন। পরবর্তীতে বুধবার রাতে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।
এ প্রসঙ্গে সুরাইয়া ইয়াসমিন জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধে প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ গ্রহণ করেন।



ফেসবুক কর্নার