August 18, 2026, 7:43 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

দিঘলিয়ায় মোবাইলের টর্চ লাইট বন্ধ করতে বলায় যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম

অভয়নগর প্রতিবেদক

 

খুলনার দিঘলিয়া উপজেলায় মোবাইলের টর্চ লাইট বন্ধ করতে বলাকে কেন্দ্র করে এক যুবককে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
আহত যুবকের নাম নাসিম খন্দকার (২৭)। তিনি উপজেলার মোড়ল মার্কেট এলাকার বাসিন্দা লতিফ খন্দকারের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার মোড়ল মার্কেট এলাকায় সড়কে চলাচলের সময় রাকিব মোড়ল (২৭) তার মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রাখেন। টর্চ লাইটের আলো নাসিম খন্দকারের চোখে পড়লে তিনি তা বন্ধ করতে অনুরোধ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রাকিব মোড়ল, সজল শেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জন নাসিম খন্দকারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে নাসিমকে এলোপাতাড়ি ভাবে  মারপিট করে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে



ফেসবুক কর্নার