August 18, 2026, 3:09 pm
শিরোনাম :
যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০ নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

দিনাজপুরে বাছাইয়ের শেষ দিনে ৬টি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত

অভয়নগর প্রতিবেদক

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে দিনাজপুরের ৬টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার তাঁর মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে।
‎রবিবার (৪ জানুয়ারি ২০২৬) বাছাইয়ের শেষ দিনে দিনাজপুর-৫ আসন ও দিনাজপুর-৬ আসনের ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়।এর মধ্যে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ঋণ খেলাপির দায়ে আমজনতার দলের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া অন্য ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।এদিকে দিনাজপুন-৬ (বিরামপুর-হাকিমপুর- নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শাহ ও অপর স্বতন্ত্র প্রার্থী
‎মোঃ আব্দুল্লাহ’র মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের দাখিলকৃত তালিকায় স্বাক্ষরের গড়মিল থাকায় এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এ আসনে বিএনপির এ জেড এম জাহিদ হোসেন ও জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
‎এর আগে শুক্রবার ২ জানুয়ারী বাছাইয়ের প্রথম দিনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ১জনের মনোনয়ন বাতিল, দ্বিতীয় দিন শনিবার ৩ জানুয়ারি দিনাজপুর-৩ (সদর) আসনে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়ন বাতিল করা হয়। মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
‎উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর ৪৮টি মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনে স্থগিত করা হয়। আর ৪৩ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম



ফেসবুক কর্নার