August 18, 2026, 8:45 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

নাচোলে অবৈধ সংযোগে সেচ পাম্প চালানোর অভিযোগে তিনজনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধ সংযোগে সেচ পাম্প চালানোর অভিযোগে তিন ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছে নাচোল পল্লী বিদ্যুত অফিস। বৃহস্পতিবার খবর পেয়ে নাচোল পল্লী বিদ্যুতের অফিসের কর্মকর্তারা নাচোল উপজেলার কসবা ইউপির মহেষপুর এলকা থেকে তিন ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন  করে মিটার জব্দ করে।
জানাযায়,গত ১০বছর পূর্বে নাচোল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) থেকে কসবা ইউপির মহেষপুর এলাকার মজির সরদার এর ছেলে লুৎফর রহমান একটি সেচের অনুমোদন নিয়ে একই নামে  ৩ থেকে চারটি সেচ পাম্প স্থাপন করেন এবং একটি বৈদ্যুতিক মিটার থেকে একাধিক সংযোগে বিদ্যুত ব্যবহার করে আসছিলেন।এছাড়া একই এলাকার তোবজুল হোসেনের ছেলে মুক্তার হোসেন এবং খাদেম আলীর ছেলে জামিনুর একটি সেচের অনুমোদন নিয়ে একই নামে ৩থেকে চারটি সেচ পাম্প স্থাপন করেন এবং একটি বৈদ্যুতিক মিটার থেকে একাধিক সংযোগে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করে আসছিলেন।বৃহস্পতিবার খবর পেয়ে নাচোল পল্লী বিদ্যুতের অফিসের কর্মকর্তারা নাচোল উপজেলার কসবা ইউপির মহেষপুর এলকা থেকে তিন ব্যক্তির সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন  করে মিটার জব্দ করে।
এবিষয়ে নাচোল বিএমডিএর উপ সহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন,যাদের সেচ পাম্পের একাধিক সংযোগ এবং পাম্প স্থাপন রয়েছে তাদের সবারই পর্যায়ক্রমে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
এবিষয়ে নাচোল পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রহিম বলেন,একটি সেচের অনুমোদন নিয়ে একই নামে  ৩থেকে চারটি সেচ পাম্প স্থাপন করা এবং একটি বৈদ্যুতিক মিটার থেকে একাধিক সংযোগে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করায় তিন ব্যক্তির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।তাদের বিরুদ্ধে পবিস এর রুলস অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।



ফেসবুক কর্নার