August 18, 2026, 8:45 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

নিখোঁজের দুই সপ্তাহ পর খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর মো. আরিফ মিয়া (৭৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ব্রিজের নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম কোটরা মহব্বতপুর থেকে আরিফ মিয়া নিখোঁজ হন। তিনি একই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশার্দ মিয়ার ছেলে। নিখোঁজের পর পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন এবং তার পাঁচ ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় দুই যুবক ব্রিজের নিচের খাল থেকে কচুরিপানা তুলতে গেলে পানির মধ্যে মরদেহটি ভেসে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার