August 18, 2026, 7:43 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বান্দরবানে ফাইতং এর নবনির্মিত সড়কের বেহাল দশা মেরামতের দাবিতে  অবস্থান কর্মসূচি

অভয়নগর প্রতিবেদক

 লামা উপজেলার  ফাইতং এলাকার একমাত্র নবনির্মিত পাকা সড়কটি ইটভাটার ইট ও কাঠবাহী ভারী যানবাহনের অবাধ চলাচলের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক মেরামতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফাইতং এলাকার সর্বস্তরের জনসাধারণ ও ছাত্রসমাজ।

বুধবার (০৭ জানুয়ারি) দুপুর ১২টায় ফাইতং উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের সড়কের মাঝপথে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচির ফলে সড়কের উভয় পাশে প্রায় তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, ভারী ও অতিরিক্ত বোঝাই ইট ও কাঠবাহী ট্রাক দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে চলাচল করায় সদ্য নির্মিত এই পাকা সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, এ সড়কটি ফাইতং এলাকার শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে সড়কটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দ্রুত মেরামত ও ভারী যান চলাচল নিয়ন্ত্রণ না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কর্মসূচিতে বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কার, ইটভাটা ও কাঠবাহী যানবাহনের ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

পরে সংশ্লিষ্ট প্রশাসনের আশ্বাসে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করা হয়।



ফেসবুক কর্নার