August 18, 2026, 3:00 pm
শিরোনাম :
বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০ নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নারীসহ নিহত ৩আহত অন্তত২০

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

অদ্য ২০ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ ফরহাদ সরদার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বান্দরবান পার্বত্য জেলা।

এ সময় পুলিশ সুপার মহোদয়, প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন, সকলকে জনবান্ধব ও পুলিশ বান্ধব হওয়ার জন্য নির্দেশনা দেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় বান্দরবান জেলা পুলিশকে টিম ওয়ার্কের মাধ্যমে আরো বলিষ্ঠ ভাবে কাজ করতে হবে এবং পুলিশকে ন্যায়, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে জনসাধারণকে সেবা নিশ্চিত করতে হবে।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন “জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে সমন্বিত প্রচেষ্টায় দায়িত্ব পালন করতে হবে যাতে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট প্রদান করতে পারে।”

এ-সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার