August 18, 2026, 4:31 pm
শিরোনাম :
পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা

বাসাইলে সুজনের ১১ সদস্যের নতুন কমিটি

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। সভায় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সুজনের ভূমিকার প্রশংসা করেন এবং নতুন কমিটির মাধ্যমে বাসাইলে নাগরিক অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় চ্যানেল আইয়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদকে সভাপতি এবং বাসাইল নতুন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী আখতারুজ্জামান রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে খোরশেদ জামিল ও সুরনজিৎ কুমার সাহা, যুগ্ম সম্পাদক হিসেবে মোহাম্মদ সাকেরুল করিম পাপন ও আরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে রেজুয়ান তানভীর খান রাজিব মনোনীত হন।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন মো. রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, মো. রিপন মিয়া ও আমিনুল ইসলাম জনি। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বাসাইলে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সুজনের কার্যক্রম আরও জোরদার করা হবে। তাঁরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করার অঙ্গীকার করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।



ফেসবুক কর্নার