August 18, 2026, 4:22 pm
শিরোনাম :
পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা

বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি

নুরুজ্জামান যশোর

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যশোর কার্যালয়ে সেবা নিতে আসা গ্রাহকদের মোটরসাইকেল পার্কিংয়ের জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়ে গ্রাহকরা কার্যালয়ের সামনের প্রধান সড়কের পাশে এবং আশপাশের এলাকাবাসীর চলাচলের রাস্তায় মোটরসাইকেল রেখে দিচ্ছেন। এতে একদিকে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিভিন্ন প্রয়োজনীয় সেবা নিতে যশোর বিআরটিএ কার্যালয়ে বিপুলসংখ্যক মানুষ আসেন। তাদের অনেকেই মোটরসাইকেলে করে আসায় নির্দিষ্ট পার্কিং স্থান না থাকায় কার্যালয়ের সামনে ও আশপাশের সড়কে যানবাহন রেখে দেন। বিশেষ করে ব্যস্ত সময়ে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রাখার কারণে চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রাহকদের মোটরসাইকেল পার্কিংয়ের কারণে তাদের নিজস্ব চলাচলের রাস্তা অনেক সময় বন্ধ বা সংকীর্ণ হয়ে যায়। এতে বাড়ি থেকে বের হওয়া, জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলসহ স্বাভাবিক যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী জানান, বিআরটিএ কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ সেবা নিতে আসেন। তাদের যানবাহন রাখার জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা থাকলে মূল সড়ক ও আবাসিক এলাকার চলাচলের রাস্তায় মোটরসাইকেল রাখার প্রয়োজন হতো না। এতে যানজট ও জনদুর্ভোগও অনেকটা কমে আসত। স্থানীয়দের দাবি, বিআরটিএ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোগে দ্রুত একটি নির্দিষ্ট মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে এলাকাবাসীর চলাচলের রাস্তা যাতে পার্কিংয়ের কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার