August 19, 2026, 2:05 am
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

মাদারীপুরের কার্ভাডভ্যানের চাপায় নিহত ৩,বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

 

মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়ক তাতিবাড়ি বাস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তা‌তিবা‌ড়ি বাসস্ট্যান্ডে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মোস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিলো। গাড়িটি ওই এলাকায় এলে অপর একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হন আরো তিন জন। তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক নারী মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মহাসড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে দেয়। এতে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।



ফেসবুক কর্নার