August 18, 2026, 3:01 pm
শিরোনাম :
বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০ নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নারীসহ নিহত ৩আহত অন্তত২০

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও মতবিনিময়

অভয়নগর প্রতিবেদক

‘সমাজ ও জাতি গঠনে গুণগত শিক্ষাই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে ত্রিশাল পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভায় অবসরপ্রাপ্ত গুনী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
ত্রিশাল মাদরাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো.ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওসমান গনি প্রমূখ।



ফেসবুক কর্নার