August 18, 2026, 7:42 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
জানা গেছে, আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় অবস্থিত মেসার্স গাজী এন্টারপ্রাইজে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে (টিএসপি সার ২৭ টাকার পরিবর্তে ৩৫ টাকা) সার বিক্রির দুর্নীতির তথ্যচিত্র সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগের দোসর স্থানীয় মেম্বার আব্দুল মাজেদ ও তার ছেলে আনোয়ার হোসেন সাংবাদিক আকরামুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার ব্যবহৃত মাইক্রোফোন ও ক্যামেরা ভাঙচুর করা হয়। এই ন্যাক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং ভয় দেখিয়ে সত্য আড়াল করার জঘন্য অপচেষ্টা বলে মনে করছেন সাংবাদিকরা।
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের দোসর আব্দুল মাজেদ গ্রেফতার হলেও অভিযোগ রয়েছে—আশাশুনি থানার ওসি নোমান হোসেন ১ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেন, যা আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননাকর।
এছাড়া ২০২৫ সালের ১০ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল কীটনাশক, ভেজাল ধানবীজ ও সার মজুত রাখার অভিযোগে মাজেদ মেম্বারের ছেলে আনোয়ার হোসেনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একের পর এক অপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—যা প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
একজন কর্তব্যরত সাংবাদিকের গায়ে হাত তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক, দৈনিক দক্ষিণের মশাল-এর স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক বার্তা বিচিত্রা-র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন।
এছাড়া সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, সাপ্তাহিক সূর্যের আলো-এর সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, জাতীয় দৈনিক এই বাংলা-র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম জুয়েল, দৈনিক যশোর বার্তা-র সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ, দৈনিক নতুন দিন-এর জেলা প্রতিনিধি মোতালেব সরদার, দৈনিক আজকের বসুন্ধরা-র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ-এর দেবহাটা উপজেলা প্রতিনিধি মো. মোমিনুর রহমান, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম আলী, দৈনিক আইনবার্তা-র জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।



ফেসবুক কর্নার