August 18, 2026, 7:06 pm
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সার্ভার জটিলতা দুই মাস ধরে নামজারি বন্ধ, ভোগান্তিতে পৌরবাসী

অভয়নগর প্রতিবেদক

যশোরের মনিরামপুর পৌর ভূমি অফিসে টু পয়েন্ট ওয়ান সার্ভারজনিত কারিগরি জটিলতার কারণে অন্ততঃ দুই মাস ধরে বন্ধ রয়েছে নামজারি কার্যক্রম। এতে জমি কেনাবেচা, উত্তরাধিকার সূত্রে মালিকানা হালনাগাদসহ গুরুত্বপূর্ণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌর এলাকার শত শত মানুষ। দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।
পৌরসভার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা বেজাউল ইসলাম বলেন, জমি কেনার পর নামজারির জন্য দুই মাসেরও বেশি সময় ধরে অফিসে ঘুরছি। সার্ভার সমস্যার কথা বলে আজকাল করে সময় পার করছে। নামজারি না হওয়ায় ব্যাংক লোন নিতে পারছি না, জমি নিয়ে কোনো কাজও শুরু করা যাচ্ছে না। আমরা সাধারণ মানুষ, আমাদের এই ভোগান্তির দায় কে নেবে?।
স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসে গিয়ে প্রতিদিনই একই কথা শুনতে হচ্ছেড়টু পয়েন্ট ওয়ান সার্ভার কাজ করছে না’। ফলে অনেকেই বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হওয়ার ঝুঁকিতে পড়ছেন বলেও জানান ভুক্তভোগীরা।
স্থানীয় পৌর শহরের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি দ্রুত কার্যকর সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়বে, অবিলম্বে সার্ভার জটিলতা নিরসন ও বিকল্প ব্যবস্থার মাধ্যমে নামজারি সেবা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে মনিরামপুর পৌর ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, টু পয়েন্ট ওয়ান সার্ভারে কেন্দ্রীয় কারিগরি সমস্যার কারণে নামজারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সার্ভার স্বাভাবিক হলেই দ্রুত জমে থাকা আবেদনগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, বিষয়টি নিয়ে ভূমি অটোমেশন প্রকল্পের কর্মকর্তা ও জেলা অফিসের সাথে নিয়মিত যোগাযোগ চলছে। আশা করছি শীঘ্রই অচল অবস্থা নিরসন হবে। অগ্রাধিকার ভিত্তিতে নামজারি কার্যক্রম সম্পন্ন করা হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।



ফেসবুক কর্নার