August 18, 2026, 11:41 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

হালদা নদীতে অভিযানে ৮৫০ মিটার অবৈধ জাল জব্দ

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৫টি অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৮৫০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা বলে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে দিবাগত রাত ২টা পর্যন্ত উত্তর মার্দাশা রামদাস হাট, মেখল সার্তারঘাট, মাছুয়াগোনা ও কেরামতলী এলাকায় ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় তাকে সহায়তা করেন হালদা অস্থায়ী ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর, শহীদুল্লাহ ও হোসাইন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, জব্দকৃত অবৈধ জালগুলো রবিবার গড়দুয়ারা নয়াহাট হালদা চত্বরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মৎস্য অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার