August 18, 2026, 9:37 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

আসন্ন নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার: নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়: নির্বাচনকালীন সময়ে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ। যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ দপ্তরের গৃহীত কার্যক্রম ও করণীয় সম্পর্কে মতামত প্রকাশ করেন। তারা আসন্ন নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনকে সব ধরণের সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
উক্ত সভায় জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার