August 18, 2026, 10:38 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের রৌমারীতে বীর মুক্তিযোদ্ধা দানেশ আলীর ইন্তেকাল

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুতিরপাড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা দানেশ আলী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ১০৭ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রৌমারী কেরামতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বীর মুক্তিযোদ্ধা দানেশ আলী মহান মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের অধীনে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ইন্তেকালে এলাকায় একজন সম্মানিত ও ত্যাগী মুক্তিযোদ্ধাকে হারিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার