August 18, 2026, 7:40 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মুক্তা খাতুন (৬) নামের প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধু মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকার মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা বাবুর সন্তান। সে ও তার জমজ বোন মনি কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (গতকাল) দুপুরে স্কুল ছুটির পর মুক্তা তার জমজ বোন মনির সঙ্গে বাড়ি ফিরছিল। পথে সাধু মোড় এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে মুক্তার। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।
বিকেলে অবস্থার অবনতি হলে তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মুক্তার মৃত্যু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে



ফেসবুক কর্নার