August 18, 2026, 10:37 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬ ইং, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২৪-সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। তিনি ভিডিও কনফারেন্স বক্তব্য প্রদান করেন। এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহিরপুর উপজেলার অন্তর্গত ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র নির্দেশনায় এবং যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে।
লাকমা বাজার সংলগ্ন স্যানক্রেড হাসপাতালের মাঠে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করা হয়। বিশেষ দোয়ায় তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আলাল মিয়া, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন, তাহিরপুর, সুনামগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজম আলী।



ফেসবুক কর্নার