August 18, 2026, 11:37 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের মাঝে সঠিক ধারণা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ইমাম, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে সভাটি একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, দিঘলিয়া।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।



ফেসবুক কর্নার