August 18, 2026, 7:41 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে পাট গুদামে আগুন: প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুরে তিনটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৮ শত মণ পাট পুড়ে গিয়ে দোকানঘরসহ আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাত আড়াইটার দিকে মুকসুদপুর সরকারি টিএনটি অফিসের সামনে অবস্থিত একটি পাটের গুদামে অগ্নি কান্ডের ঘটনাঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গুদামে সংরক্ষিত ১৮ শত মণ পাট পুড়ে যায়।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী সুনীল সাহার প্রায় ১ হাজার ৩০০ মণ, নির্মল সাহার ১৭৫ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৩০০ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত আটটার দিকে গুদাম বন্ধ করে বাড়ি যাই। কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। আগুনে আমার ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে গেছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ইকরাম মিয়া জানান, আমার ঘরে ৩ শত মণ পাট ছিল, আমার সব শেষ।
মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, রাত আড়াই টার দিকে স্টেশনের পাশেই পাটের গুদামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে, মুকসুদপুর এবং কাশিয়ানীর মোট  চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার আসল কারণ এখনো যানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পাটের গুদামঘরের পিছনের কাঠের গুড়ি থেকে হতে পারে। তদন্ত পূর্বক সঠিক কারণ যানা যাবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার