August 18, 2026, 11:38 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

চিরিরবন্দরে আত্রাই নদী হতে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই  নদীতে ভেসে উঠা অজ্ঞাত দুই যুবকের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ।
গতকাল ১২ জানুয়ারী সোমবার বেলা ১১টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রীজের পাশে আত্রাই নদী হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে তোলা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তাদের অনুমানিক বয়স ৩০ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার