August 18, 2026, 11:40 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে জোরপূর্বক জমির দখল নিতে সংখ্যালঘু পরিবারকে হুমকি

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখলে নিতে সংখ্যালঘু পরিবারকে হুমকি ও বিভিন্ন ধরনের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি প্রতিপক্ষের হুমকি ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে আদালতে মামলা এবং থানার দ্বারস্থ  হলেও কোন প্রতিকার না পাওয়ায় বর্তমানে ভীত-সন্ত্রস্থ হয়ে জীবন যাপন করছে। ঘটনাটি উপজেলার আওলাই ইউনিয়নে তেলকুড়ি গ্রামের।
মামলা, অভিযোগ ও সরে জমিনে গিয়ে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের তেলকুড়ি গ্রামের হরেন্দ্রনাথ সরকারের প্রথম স্ত্রী দুটি পুত্র সন্তান রেখে মারা গেলে  হরেন্দ্রনাথ পরে  চিন্তা রাণী সুচনা নামের এক মহিলাকে বিয়ে  করেন।
দ্বিতীয় স্ত্রীর গর্ভে নবনিতা নামের এক সন্তানের জম্মের পর হরেন্দ্রনাথ সরকার ২০১২ সালের ১৮ জানুয়ারি তার নাবালিকা কণ্যা নবনিতার নামে ছাতিনালী মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানে মোট ১ একর ৩৭ শতক  সম্পত্তি হেবা  মূলে দলিল করে দেন। ( দলির নং ৪৭৯ )।
২০১২ সালের ২২ জুন  হরেন্দ্রনাথ সরকার মারা যাবার পর ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বরে  নাবালিকা নবনিতাও মারা যায় । এরপর উক্ত সম্পত্তি গুলো হরেন্দ্রনাথ সরকারে আগের স্ত্রীর ২ পুত্র উজ্জল সরকার, স্বপন সরকার চাষাবাদ ও ভোগদখল করতে থাকে । এর মধ্যে  হরেন্দ্রনাথ সরকারের দ্বিতীয় স্ত্রী নবনিতার নামীয় সম্পত্তি কৌশলে নিজ  নামে খারিজ করেন এবং গোপনে ২০২০ সালের ১৩ নভেম্বর একই ইউনিয়নের পিয়ারা গ্রামের মৃত আমছের আলীর পুত্র আব্দুল মতিনের নিকট বিক্রয় করে দেন।
এরপর সুচনা রানী অন্যত্র বিয়ে করে ঘর সংসার করতে থাকে । আব্দুল মতিন সম্পত্তি ক্রয় করে দখল না নিলেও গোপনে সেই সম্পত্তি  নিজ নামে খারিজ করে নেন।
এদিকে সরকার পতনের পরই আব্দুল মতিন প্রভাব খাটিয়ে সম্পত্তি গুলোর দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এনিয়ে মতিন ও তার সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত হরেন্দ্রনাথ সরকারের দুই ছেলেকে বিভিন্ন ভাবে হুমকি ও ছাড়াও মানসিক  নির্যাতন করতে থাকে।
হরেন্দ্রনাথ সরকারের পুত্ররা সম্পত্তি বিক্রয়ের বিষয়ে জানতে পেরে ঐ দলিল বাতিল চেয়ে জেলা জয়পুরহাট যুগ্ম জজ ২য় আদালতে মামলা করেন। (যার নং ৩২/২০২০ )।  পাশাপাশি হুমকি ও নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এর পর থেকে  আব্দুল মতিন আরও  ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে হিন্দু পরিবার দুটিকে। বর্তমানে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে ভীতসন্ত্রস্থ্ হয়ে পড়েছে।
আব্দুল মতিনের বাড়ীতে গিয়ে তাকে না পাওয়াই তার বড় ছেলে আব্দুল মোতালেব বলেন, তারা যে হুমকি ও নির্যাতনের কথা বলছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আমরা বৈধ টাকায় সম্পত্তি গুলো ক্রয় করেছি। দলিল না থাকায় তখন সম্পত্তির দখল নিতে পারিনি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, আদালতের বিষয়টি আদালতে সুরাহা হবে। তবে থানায় অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে



ফেসবুক কর্নার