August 18, 2026, 8:42 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার ভিত্তিতে দিঘলিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার আলোকে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলার লাখোহাটি এলাকার গাজী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রাহাত এবং উত্তর রূপসা ছাত্রদলের নেতা শেখ সাকিবুর রাব্বি।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মোঃ মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান সাজ্জাদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি সাকিবুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম হৃদয়, সরকারি এম.এ. মজিদ কলেজ ছাত্রদলের সভাপতি গাজী রাকিব হোসেন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ লিটন, সাংগঠনিক সম্পাদক সবুজ মীর, সহ-সাংগঠনিক সম্পাদক মুশফিক, দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইমন, বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাহাদ ও সাংগঠনিক সম্পাদক মধু মল্লিক।
বক্তারা তাদের বক্তব্যে তারেক রহমানের ঘোষিত দেশ গড়ার পরিকল্পনার বিভিন্ন দিক—ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও স্বাস্থ্য কার্ড—জনসাধারণের সামনে তুলে ধরেন। তারা বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।
এসময় বক্তারা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সৌরভ, হাসান, জিলান, লিটু, মুসা শেখ, আহাদ, ফরহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার