August 18, 2026, 8:44 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

নওগাঁয় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগ কর্তনের অপরাধে

অভয়নগর প্রতিবেদক

মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মান্দায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগ কর্তনের অপরাধে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (দুপুরে) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্যপাড়া  ও ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগ কর্তনের  অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইন-এর ১৩ ধারায় ২ ০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন,“অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”



ফেসবুক কর্নার