August 18, 2026, 3:07 pm
শিরোনাম :
যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০ নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

নির্বাচনে সকলে ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান সেলিমুজ্জামানের

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জ ১ আসনে  (কাশিয়ানী-মুকসুদপুর) জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়,কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার  স্বার্থে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন,গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে কাশিয়ানী উপজেলা বিএনপির উদ্যোগে, উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ শরীফ ও ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার  মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মিরধৃা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার