August 18, 2026, 11:39 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়া যে দিশা আমাদের সামনে রেখে গেছেন সেই পথ ধরেই চলবো: সাকি

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে জুনায়েদ সাকি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বেগম খালেদা জিয়া যে দিশা আমাদের সামনে রেখে গেছেন, সেই পথ ধরেই আমরা প্রতিহিংসার রাজনীতি পরিহার করব। ন্যায়বিচার প্রতিষ্ঠা করব এবং সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিএনপির ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন জোনায়েদ সাকি উল্লেখ করেন যে, বিএনপি ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং এটি রাষ্ট্র সংস্কার ও জনগণের অর্থনৈতিক মুক্তির একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই রূপরেখার মাধ্যমেই জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।
 ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
বাঞ্ছারামপুরের এই অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সমর্থনে সরকার গঠিত হলে ৩১ দফার ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে। উল্লেখ্য যে, ২০২৬ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তার জোটসঙ্গীরা এই ৩১ দফাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে জনমত গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।
সোমবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম ভিপি মুসার সভাপতিত্বে এবং বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির।



ফেসবুক কর্নার