August 18, 2026, 5:15 pm
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে- খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান

অভয়নগর প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা  ভালো রাখতে  কয়রায় সুধীজনদের  সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণ নির্ভয়ে ভোট দিতে পারেন সে লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, ও বনদস্যু নির্মূল সহ অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, গুজব ও অপপ্রচার রোধসহ বিভিন্ন বিষয়ে যৌথ ভাবে অভিযান পরিচালনা করা হবে।
বুধবার (৭ জানুয়ারি)  বেলা ১১ টায় কয়রা থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী ও ডি-সার্কেল সহকারি পুলিশ সুপার মোঃ আমির হামজা। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, এ্যাডঃ নজরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, কযরা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, গোলাম রব্বানী, মোঃ কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মাওলানা আয়ুব আলী, শিক্ষক জিএম জহুরুল হক, দিলিপ কুমার বৈরাগী, শিক্ষার্থী মারুফ হোসেন, বায়োজিদ হোসেন প্রমুখ।
 মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার