August 18, 2026, 10:36 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

মৎস্য অভয়াশ্রমে অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন

Reporter Name

নওগাঁর মান্দায় মাতৃ মাছ রক্ষা ও চুরি প্রতিরোধে বুড়িদহ মৎস্য অভয়াশ্রমে অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুরে অভয়াশ্রম এলাকায় এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মাতৃ মাছের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার ও চুরি রোধের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে অভয়াশ্রম এলাকায় সার্বক্ষণিক নজরদারি সম্ভব হবে, যা মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার হলে অভয়াশ্রমে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার