August 19, 2026, 12:23 am
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে নওগাঁয় সমাবেশ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে নওগাঁয় সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তি মোড় মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে ঘণ্টাব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনূস আলী। এতে বক্তব্য রাখেন মামুনুর রশীদ, আতিকুর রহমান সুমন, আবু সোহাইবসহ অন্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ মুসলমান। পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের ছুটি পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। রমজানে ক্লাস চালু থাকলে শিক্ষার্থীদের রোজা পালনে বিঘ্ন ঘটে। তাই এই মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলনের সুযোগ দিতে হবে।
সমাবেশে বক্তারা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার দাবি জানানো হয়।
দাবি মানা না হলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন বক্তারা।



ফেসবুক কর্নার