August 18, 2026, 8:42 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া সহ ৫ ব্যবসায়ী আটক

অভয়নগর প্রতিবেদক

 সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার পর তা বিক্রি করার সময় ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড নলিয়ানের সদস্যরা। এ সময় তাদের নিকট হতে ৪৯০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা। জানা গেছে গত শুক্রবার রাত ১০ টার দিকে কালাবগী এলাকায় অভিযান চালিয়ে এ সকল কাঁকড়া সহ তাদেরকে আটক করা হয়। আটককুতরা হলেন, তরুন সরকার, মঞ্জুর ঢালী, জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও আজাদ সানা।
 কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন বলেন, আটককৃত ব্যবসায়ীদের ও কাঁকড়া পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার