August 19, 2026, 12:25 am
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর অভিযানে শিবগঞ্জে অবৈধ সিগারেট ফ্যাক্টরি সিলগালা

অভয়নগর প্রতিবেদক

 ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ, আটক ৫ শ্রমিক
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। বগুড়া সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে ওই কারখানা থেকে প্রায় *১০ কোটি টাকা মূল্যের উৎপাদন সরঞ্জাম* জব্দ করা হয়েছে।
অভিযানকালে সেনাবাহিনী আরও *১৫ লাখ টাকার অবৈধ ব্যান্ড রোল এবং আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের তামাক* উদ্ধার করে। এ সময় কারখানায় কর্মরত *৫ জন শ্রমিককে আটক* করা হয়।
সূত্র জানায়, একটি স্বনামধন্য ব্র্যান্ডের নামে আবেদন দেখিয়ে কারখানাটিতে  ১২ থেকে ১৪ প্রকারের নকল সিগারেট উৎপাদন করা হতো, যা বাজারে সরবরাহের প্রস্তুতি ছিল।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ কারখানাটি  সিলগালা করা হয় এবং দোষীদের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার