August 18, 2026, 7:39 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেফতার। একযুগ আত্মগোপনে থাকা স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তা‌কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা ছহির উদ্দিনের ছেলে মানিক মিয়া ২০০৮ সালে বিয়ের তিনদিনের পর নববধূ মালিহা খাতুন (২০) কে হত্যা করে পালিয়ে যান। এ বিষয়ে মামলা হলে আদালত দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে মানিক মিয়া কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই থেকে সে পলাতক ছিলেন। উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আসাদুজ্জামান শাকিল ও তাড়াশ থানা অফিসার ইন চার্জ (ওসি) মো: হাবিবুর রহমানের নির্দেশনায় এস.আই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মানিক মিয়া কে গ্রেফতার করে। তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, আসামি মানিক মিয়া কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার