June 24, 2026, 5:04 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

রোজায় সারাদেশে নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১২০ টাকা

অভয়নগর প্রতিবেদক

রমজানের প্রথম দিনেই সারাদেশে নিত্যপণ্যের বাজার বেশ চড়া। গত সপ্তাহের তুলনায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে।
দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে এক হালি লেবু স্থানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৭০ টাকায়। বেগুন, কাঁচা মরিচ আর শসার দামও ছাড়িয়েছে শতকের ঘর। ছোলা মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। ৩০০ টাকার নিচে মিলছে না ইফতারের অন্যতম অনুসঙ্গ খেজুর। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। গরুর মাংসের দরও ঊর্ধ্বমুখী।

এদিকে, বিক্রেতাদের দাবি, রমজানে এসব পণ্যের চাহিদা থাকে বেশি। তবে সেই তুলনায় সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে, ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানান।



ফেসবুক কর্নার