June 25, 2026, 6:21 pm
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

রহমতুল্লাহ শেখ স্টাফ রিপোর্টার মুকসেদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর-কাশিয়ানী-১ আসনের বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, নারী ও অসুস্থ ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। এর প্রভাব পড়ছে দৈনন্দিন কাজকর্ম ও কর্মক্ষমতার ওপর।
স্থানীয়রা জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং গৃহস্থালির কাজও বিঘ্নিত হচ্ছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, মুকসুদপুর-কাশিয়ানী-১ আসনের সংসদ সদস্য সেলিম এমপি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
জনসাধারণের দাবি, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে চলমান দুর্ভোগের অবসান ঘটাতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার