June 24, 2026, 4:40 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

টি-২০ বিশ্বকাপ লঙ্কা বধে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে, বিশ্বকাপ যেন রোডেশিয়ান রূপকথা

অভয়নগর প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর এবার স্বাগতিক লঙ্কানদের হারিয়ে নিজ গ্রুপে চ্যাম্পিয়নও হয়েছে রোডেশিয়ানরা। ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আফ্রিকার দলটি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে নেমে ৫৪ রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। মুজারাবানির পেসে ২২ রানে কুশাল পেরেরা ফিরলে ভাঙ্গে পার্টনারশিপ। দলীয় ১০০ রানের মাথায় ২য় উইকেট হারায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। ৪৪ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন পাভান রত্নায়েকে।
নিয়মিত বিরতিতে উইকেট পড়লে দুনিথ ভেল্লালাগের ১৫ রানে ১৭৮ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি, ইভান্স ও ক্রেমার তুলে নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানের উদ্বোধনী জুটি পায় জিম্বাবুয়ে। ৩৪ রান করে আউট হোন মারুমানি। আর ১২ বলে ২৩ রান করে আউট হয়েছেন রায়ান বার্ল।
৪৫ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা। তবে বেনেটের অপরাজিত ৬৩ রানের ইনিংসে ৬ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।



ফেসবুক কর্নার