June 23, 2026, 7:47 pm
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল

আসমা আক্তার

দেশের গ্ল্যামার জগতের অন্যতম পরিচিত মুখ পিয়া জান্নাতুল। র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে অভিনয় কিংবা আইন পেশা সবখানেই তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সোচ্চার এই তারকা। আজ (২৩ জুন) বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। একই দিনে আরও দুটি মৃত্যুর খবর তাকে ভীষণভাবে স্তব্ধ ও মর্মাহত করেছে।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন, ‘আজ ২৩ জুন, আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। আজ তার কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল, মানুষ আসলে কত অল্প সময়ের জন্য আসে এই পৃথিবীতে। এর মধ্যেই আজ আরও দুটি মৃত্যুসংবাদ মনটা ভারী করে দিল।’
তরুণ নারী উদ্যোক্তা ও ফ্যাশন ব্র্যান্ড ‘পাখি’র প্রতিষ্ঠাতা প্রিয়ার অকাল প্রয়াণে শোক প্রকাশ করে পিয়া লিখেছেন, ‘পাখির প্রতিষ্ঠাতা প্রিয়া, মাত্র ৩২ বছর বয়সে হঠাৎ চলে গেলেন। কয়েক মাস আগে তার সঙ্গে কাজের বিষয়ে কথা হয়েছিল। তার স্বপ্ন, তার ভিশন, আর বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা শুনে খুব ভালো লেগেছিল। এত অল্প বয়সে তার চলে যাওয়ার খবরটা সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।’
একই সঙ্গে নিজের একটি চলচ্চিত্রের কোরিওগ্রাফার জাকির হোসেনের মৃত্যুর খবর জানিয়ে পিয়া আরও লিখেছেন, ‘আরেকটি খবরও আমাকে ছুঁয়ে গেছে। জাকির ভাই, যিনি আমার একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন, তিনিও আর নেই। বয়স মাত্র ৫০। দিন শেষে একটা কথাই বারবার মনে হয় মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য। তাই যতদিন বেঁচে আছি, সুস্থ থাকার চেষ্টা করি, কারও কষ্টের কারণ না হই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।’
পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের আসল পরিচয় তার আচরণেই প্রকাশ পায় এমনটি মনে করিয়ে দিয়ে তিনি সবশেষে বলেন, ‘কারণ আমরা চলে যাওয়ার পর মানুষ আমাদের সম্পদ বা সাফল্যের কথা যতটা না মনে রাখে, তার চেয়ে বেশি মনে রাখে আমাদের ব্যবহার, আমাদের মানবিকতা। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।



ফেসবুক কর্নার