April 29, 2026, 5:43 pm
শিরোনাম :
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে তলিয়ে গেল বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক কক্সবাজারে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি, সাধারণ সম্পাদক আবদুল জব্বার মৌলভীবাজারে ভেঙে যাওয়া সেতুতে চরম ঝুঁকি, আতঙ্কে চলাচল করছে মানুষ হাওরে তলিয়ে যাওয়া ধান কাটতে বাবার পাশে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে প্রাণহানি, গবাদিপশু ক্ষতি ফতুল্লায় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ২,২১৬ টাকা কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধার দুই ছেলের ওপর হামলা, গুরুতর আহত ২ নাটোরে অবৈধ পুকুর খননে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে যন্ত্রপাতি জব্দ

কক্সবাজারে ৮ বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

রেজাউল করিম

৪৮তম বিসিএসে স্বাস্থ ক্যাডারে সহকারি সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগপ্রাপ্ত ৮ জন কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় যোগদান করেছেন। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের কাছে যোগদানপত্র প্রদান করেন।
যোগদানকৃতদের মধ্যে সাতজন সহকারি সার্জন ও একজন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এর মধ্যে একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন ডাঃ উম্মে হাবিবা এবং ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেছেন আসফি জাহান তিশা। অন্যান্যরা হলেন ডাঃ আরিফ উল্লাহ, ডাঃ মোহাম্মদ রিয়াদ হোসেন, ডাঃ দেব জ্যোতি বিশ্বাস, ডাঃ জাওয়াদ সিরাজ তাজিন, ডাঃ রওশন জাহান ও ডাঃ আসিফ আহমেদ চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ যোগদানকৃতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন যোগদানকারীর কারণে ঈদগাঁও উপজেলায় স্বাস্থ্যসেবা আরো এক ধাপ এগিয়ে যাবে।
বর্তমানে ঈদগাঁওতে দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে—জালালাবাদ ও ইসলামাবাদ। জালালাবাদ কেন্দ্রটি ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের তৃতীয় তলায় পরিচালিত হচ্ছে। এতে মেডিকেল অফিসার, উপ-সহকারী মেডিকেল অফিসার, মিডওয়াইফসহ আরও কয়েকজন কর্মকর্তা কর্মরত আছেন। তবে স্বাস্থ্য কেন্দ্রের পূর্ণ অবকাঠামো, মেডিসিন ও সহায়ক সাপোর্টিং না থাকায় সচেতন মহল মনে করছেন, নতুন মেডিকেল অফিসার নিয়োগের সুবিধা জনগণ পর্যাপ্তভাবে পাবেন না।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন স্বাস্থ্য কর্মকর্তাদের সাপ্তাহিক ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করতে পাঠানো হলে প্রান্তিক জনগণ সহজে চিকিৎসা সেবা ও অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবে।



ফেসবুক কর্নার