April 23, 2026, 11:41 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

মেহেরপুরে রাজনৈতিক প্রভাবের আড়ালে মাদক ও চাঁদাবাজির রাজত্ব, জিম্মি এলাকাবাসী

অতনু বিশ্বাস

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদক ও চাঁদাবাজির রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা শরিফুলের বিরুদ্ধে। তার সিন্ডিকেটের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে

অভিযোগ রয়েছে মাদকের আখড়া: পিরোজপুর ক্লাবের ভিতরে দুটি রুম দখল করে বীরদর্পে চলছে গাঁজা, হিরোইন ও ইয়াবার ব্যবসা। বিশেষভাবে বহিরাগত ‘ভিআইপি’দের জন্য আলাদা কক্ষ রাখা হয়েছে।সহযোগী সিন্ডিকেট: সরাসরি এই ব্যবসায় জড়িত মাদক ব্যবসায়ী সবুজ, মমিন ও মিজান।প্রশাসনের একাংশের যোগসাজশ: অভিযোগ রয়েছে, ক্যাম্পের দারোগা কমল দাস মাদক স্পট পাহারা দেন এবং অভিযানের আগে তথ্য ফাঁস করে অপরাধীদের পালাতে সাহায্য করেন।

অস্ত্রের মহড়া: অবৈধ পিস্তল উঁচিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে শরিফুলের বিরুদ্ধে।এক ভুক্তভোগী গ্রামবাসী জানান:”আমরা এখন নিজেদের গ্রামে নিজেদেরই জিম্মি। ক্লাবের ভেতরে রাতভর গান-বাজনা ও মাদকের আসর চলে। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চাই।”বর্তমানে পিরোজপুর গ্রামের সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এলাকার বাসিন্দারা দাবি করেছেন, মাদক ও সন্ত্রাসের এই রাজত্ব বন্ধ করতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।



ফেসবুক কর্নার